খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিয়ে বাড়িতে শোকের মাতম

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

মোঃ মাসুদ আল করিম, উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহমেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় জাহাঙ্গীর আলম তপু (৩০) নামে আরো একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের আন্ধারীঝাড় ইউনিয়নের ব্রিশনাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ পাথরডুবী গ্রামের হারুন অর রশিদের ছেলে এবং আহত জাহাঙ্গীর আলম ঢাকা জেলার কামরাঙ্গীরচর থানার মাদরাসা পাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে। জানা যায় নিহত ফারুকের আজ ছিল বিয়ের দিন। বাড়িতে ছিল শেষ মুহুর্তের প্রস্তুতি। চারপাশ ছিল আনন্দ মূখর। কিন্তু দূর্ঘটনার পরে পুরো বিয়ে বাড়িতে শুরু হয় শোকের মাতম৷

পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্রিশনাল মোড়ে ঢাকা থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী পাভেল এক্সপ্রেস বাসের সাথে ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম অভিমুখে যাওয়া মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা ফারুক ও জাহাঙ্গীর গুরুতর আহত হন। তার অবস্থা আশংকাজনক। ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয় এবং জাহাঙ্গীরকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে। তিনি আরো বলেন যে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।