খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গলাচিপায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ‘গণভোট’ সচেতনতায় জমজমাট ওপেন এয়ার কনসার্ট

সোহেল রানা, গলাচিপা (পটুয়াখালী)
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
গলাচিপায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ‘গণভোট’ সচেতনতায় জমজমাট ওপেন এয়ার কনসার্ট

পটুয়াখালীর গলাচিপায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে জনসচেতনতা সৃষ্টি ও নির্বাচনী আমেজ ফিরিয়ে আনতে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল ওপেন এয়ার কনসার্ট। ‘গণভোট’ তথা জনগণের ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানের নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। ১৪/০১/২০২৬ গতকাল বিকেলে গলাচিপা উপজেলা কমপ্লেক্স মাঠে এই কনসার্টের আয়োজন করা হয়। সন্ধ্যা নামতেই অনুষ্ঠানস্থল তারুণ্যের উচ্ছ্বাস আর হাজারো দর্শকের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদুল হাসান বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে যাতে সাধারণ মানুষ তাদের মতামত বা ‘গণভোট’ সঠিক ও উৎসবমুখর পরিবেশে প্রদান করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন। সংগীতের মাধ্যমে আমরা সম্প্রীতি ও গণতান্ত্রিক চেতনার বার্তা পৌঁছে দিতে চাই।” কনসার্টে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা দেশাত্মবোধক ও জনপ্রিয় গান পরিবেশন করেন। গানের ফাঁকে ফাঁকে নির্বাচনী সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। উপস্থিত দর্শকরা প্রশাসনের এমন ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। স্থানীয়রা জানান, নির্বাচনের আগে এমন আয়োজন এলাকায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহায়তা করবে।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র

ঢাকার ডাক স্পোর্টস: যুক্তরাষ্ট্রের জাতীয় দলে অভিষেক হয়েছে কাভান সুলিভানের অভিষেক ম্যাচে পেরুর বিপক্ষে শুরুর একাদশে জায়গা করেই চমক দেখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার। শনিবার ওরল্যান্ডোর ইন্টারকো স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পেরুকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র।

অভিষেকের দিন সুলিভানের বয়স ছিল ১৬ বছর ৩৬৩ দিন। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেক হওয়া চতুর্থ সর্বকনিষ্ঠ খেলোয়াড় এখন তিনি।পেরুর বিপক্ষে ম্যাচে ৬২ মিনিট খেলেছেন সুলিভান। বিশ্বকাপের বিরতির পর থেকেই ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নজর কেড়েছেন তিনি। চলতি মৌসুমে এমএলএসে ২৪ ম্যাচে ৭ গোলের পাশাপাশি করেছেন ১২টি সহায়তা

সুলিভানের দুর্দান্ত পারফরম্যান্সে ফিলাডেলফিয়াও ঘুরে দাঁড়িয়েছে। টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের তলানি থেকে উঠে এখন প্লে-অফের জায়গায় রয়েছে দলটি।