আইনমন্ত্রী কাছে মৎস্য ব্যবসায়ীর আবেদন
শায়েস্তাগঞ্জে এক মৎস্য ব্যবসায়ী চট্টগ্রামের দুই মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্ল্যাংক চেকে ৫০ লাখ টাকার মামলা দেওয়ার হুমকির অভিযোগ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার এক মৎস্য ব্যবসায়ী চট্টগ্রামের দুই মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্ল্যাংক চেকের অপব্যবহার ও মিথ্যা মামলার হুমকির অভিযোগ এনে আইনমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছেন। আবেদনকারী বেলাল হোসেন জানান , তিনি দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জ থানাধীন সুতাং বাজারে সুরাবই পাইকারি মাছের আড়ৎ ব্যবসা করে আসছেন। ব্যবসার সুবাদে চট্টগ্রাম সদরঘাট এলাকায় দুই মাছ ব্যবসায়ী আলীম সওদাগর ও মেসার্স ইমন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সঙ্গে পরিচয় হয়। চট্টগ্রামের দুই মাছ ব্যবসায়ীর কাছ থেকে দীর্ঘ প্রায় ৫-৬ বছর ধরে তিনি বাঁকিতে মাছ ক্রয় করতেন। অভিযোগে তিনি উল্লেখ করেন , ব্যবসায়ী সম্পর্কের কারণে আলীম সওদাগর তার কাছ থেকে একটি ব্ল্যাংক চেক নেন।পরবর্তী বিভিন্ন স্থানে মাছ বিক্রির টাকা আটকে যাওয়ায় কারণে তিনি আর্থিক সংকটে পড়েন। বর্তমানে বিভিন্ন মৎস্য ব্যবসায়ীর কাছে তার প্রায় ৯ লাখ ১৯ হাজার টাকা পাওনা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। বেলাল হোসেনের দাবি , তিনি পাওনা দার দের কাছ থেকে টাকা সংগ্রহ করে পরিশোধের জন্য সময় চাইলে আলীম সওদাগর ও মেসার্স ইমন এন্টারপ্রাইজ স্বত্বাধীকারী ইমন সওদাগর তাকে সময় না দিয়ে ৫০ লাখ টাকার মামলা দেওয়ার হুমকি দেন। পরে তার দেওয়া ব্ল্যাংক চেকে ইচ্ছামতো ৫০ লাখ টাকার অঙ্ক বসিয়ে ব্যাংকে উপস্থাপন করা হয় এবং চেক ডিজঅনার দেখিয়ে তার কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। বেলাল হোসেন আরো অভিযোগ করেন , আলীম সওদাগর ও তার ছেলে ইমন সওদাগর মোবাইল ফোনে বিভিন্ন ভাষায় গালিগালাজ সহ তাকে হুমকি -ধামকি দিয়ে আসছেন এবং মিথ্যা চেক মামলা দেওয়ার ভয়ভীতি দেখাচ্ছেন। এ ঘটনায় আইনমন্ত্রী বরাবর দেওয়া আবেদনে বেলাল হোসেন বিষয় টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।



আপনার মতামত লিখুন