বিশ্ব পরিবেশ দিবসে গজারিয়ায় র্যালী ও বৃক্ষরোপণ
সকল নেতাকর্মীদের স্বউদ্যোগে ৫টি করে গাছ রোপণ করবো এটা হোক আমাদের অঙ্গিকার-কামরুজ্জামান রতন
মুন্সীগঞ্জের গজারিয়ায় বিশ্ব পরিবেশ উপলক্ষ্যে “নদী বাঁচলে বাঁঁচবে দেশ, নদীমাতৃক বাংলাদেশ”এই স্লোগানে নদী খাল ও পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে গণসচেতনতায় র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার(৫জুন)সকাল ১১ঘটিকায় উপজেলার ভবেরচর বাসষ্টান্ড মোহাম্মদ আলী প্লাজা থেকে র্যালিটি শুরু হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে এসে শেষ হয় এবং বৃক্ষ রোপণ করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালির নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন,সংগঠনের সভাপতি সাহাদাত পারভেজ সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রফেসর গিয়াসউদ্দিন,এম ইসহাক আলী, আসলামুজ্জোহা চৌধুরী তপন,হাসান জাহাঙ্গীর, নুরুল আমিন সরকার, আজিজুল হক পার্থ, আক্তারুজ্জামান শিকদার, আলমগীর হোসেন মিঞা,জাহাঙ্গীর শিকদারসহ স্থানীয় দুই শতাধিক পরিবেশ কর্মী,গণমাধ্যম কর্মী ও সংগঠন নেতৃবৃন্দ।অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মুহাম্মদ মাসুম খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামরুজ্জামান রতন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের বলেছেন যত্নবান হতে তিনি পরিবেশ সুরক্ষায় ৫ বছরে দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করার নির্দেশ দিয়েছেন। মুন্সীগঞ্জ ও গজারিয়া পরিবেশের সুরক্ষায় আমরা দল মতের ঊর্ধ্বে উঠে সবাই ঐক্যবদ্ধ,আমরা প্রত্যেকে স্বউদ্যোগে ৫টি করে গাছ রোপণ করবো এটা হোক আমাদের অঙ্গিকার।
গজারিয়ায় পরিবেশ রক্ষায় এমন কর্মসূচীতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।



আপনার মতামত লিখুন