খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শেরপুরের জজ পিংকনের শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন​

 জামালপুর প্রতিনিধি 
প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
শেরপুরের জজ পিংকনের শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন​
এলাকায়  আধিপত্য বিস্তার, সাধারণ মানুষকে হয়রানি ও জমি দখলের অভিযোগে শেরপুরের সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা নূর-ই-জাহিদ পিংকনের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। সোমবার (০৮ মে) সকালে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাসিমারা ও নলছিয়া গ্রামবাসীর ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। মানববন্ধনে দুই গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন।​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জজ নূর-ই-জাহিদ পিংকন নিজের এলাকায় আধিপত্য বজায় রাখতে একটি নিজস্ব চক্র গড়ে তুলেছেন। ক্ষমতার অপব্যবহার করে তিনি স্থানীয় মসজিদের কমিটি ভেঙে দিয়ে নিজের অনুগতদের দায়িত্ব দিয়েছেন এবং এলাকার মুরুব্বিদের হয়রানি করছেন।​ মানববন্ধনে বক্তারা বলেন,  জজ পিংকনের সরাসরি নির্দেশে স্থানীয় কিছু লোক আমাদের গ্রামবাসী অনেকের বিরুদ্ধেই বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।  নিজের সক্ষমতা ব্যবহার করে সাধারণ মানুষদের প্রতিনিয়তই হয়রানি করছেন তিনি। এলাকায় শান্তি বজায় রাখতে ও হয়রানি বন্ধে বক্তারা  তাকে চাকরি থেকে বরখাস্ত করার জন্য আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। ভুক্তভোগী আসাদুল্লাহ অভিযোগ করে বলেন, এই জজ সাহেব ক্ষমতার দাপট দেখিয়ে আমার জমি জোরপূর্বক দখল করেছেন। তিনি অনেক সাধারণ মানুষকে জেল খাটিয়েছেন পুলিশ দিয়ে হয়রানি করিয়েছেন। তিনি  আমাকেই জেল খাটিয়েছেন। আমরা এই জজের বিচার চাই আইনমন্ত্রী যেন আর বিরুদ্ধে ব্যবস্থা নেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।  মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত  রহিম খোকা, হেলাল ও হাবিবুর রহমান ফকির। বক্তারা দীর্ঘদিন ধরে চলমান এই মিথ্যা অভিযোগ ও হয়রানির সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।