খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বেতনবৃদ্ধি সহ ৪ দফা দাবীতে ডেলটা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
বেতনবৃদ্ধি সহ ৪ দফা দাবীতে ডেলটা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ মিছিল

‎রাজধানীর মিরপুরস্থ ডেলটা মেডিকেল কলেজ এবং ডেলটা হাসপাতাল লিমিটেডের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ বেতনবৃদ্ধি সহ ৪ দফা দাবীতে ‘মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি’ করে। আজ বুধবার (১০ জুন) ডেলটা হাসপাতাল লিমিটেড সংলগ্ন প্রধান সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ইন্টার্ন চিকিৎসকবৃন্দ এবং সকল ব্যাচের শিক্ষার্থীরা।
‎‎ডেলটা মেডিকেল কলেজ ও ডেলটা হাসপাতাল লিমিটেডের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ কর্তৃক প্রদত্ত ৪ দফা দাবীর মধ্যে রয়েছে- ইন্টার্ন চিকিৎসকদের বর্তমান বেতন কাঠামো পুনর্বিবেচনা করে যথাযথভাবে সরকার প্রদত্ত পে-স্কেল অনুযায়ী ১৫ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ২০ হাজার টাকা করা এবং যারা অবৈতনিক তাদেরকে ৫ হাজার টাকা বেতন-ভাতা প্রদান করা, প্রতি মাসের বেতন মাসের প্রথম ৭দিনের মধ্যে নিয়মিতভাবে প্রদান নিশ্চিত করা, ইন্টার্নদের জন্য নির্ধারিত কক্ষের সুযোগ-সুবিধা (পর্যাপ্ত রুম, লকারের পরিমান বৃদ্ধি, বিশ্রামের জন্যপর্যাপ্ত বেড এর ব্যবস্থা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, পুরুষ ইন্টার্নকক্ষকে শীতাতপনিয়ন্ত্রিত করা ইত্যাদি) উন্নত করা, কর্মপরিবেশ উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়ক ব্যবস্থা (যেমন: নিরাপদ ডিউটি পরিবেশ, পর্যাপ্ত সরঞ্জামাদি, সিকিউরিটি গার্ড) গ্রহণ করা।
‎‎এর আগে, গত রবিবার (৭ জুন) ডেলটা মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদ ও ডেলটা হাসপাতাল লিমিটেড এর প্রশাসনকে অবহিত করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয়। টানা ৩ দিন পালন করার পরেও ইন্টার্ন চিকিৎসকদের দাবিসমূহ হাসপাতাল কর্তৃপক্ষ আমলে নেয়নি।
‎‎তারই পরিপ্রেক্ষিতে আজ বুধবার (১০ জুন) হাসপাতাল সংলগ্ন প্রধান সড়কে ডেলটা হাসপাতাল লিমিটেডের সকল ইন্টার্ন চিকিৎসকবৃন্দ এবং ডেলটা মেডিকেল কলেজের সকল ব্যাচে শিক্ষার্থীরা একটি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।‎
‎উক্ত বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন ইন্টার্ন ডক্টরস্ এসোসিয়েশন, ডেলটা মেডিকেল কলেজ হাসপাতাল। ‎ইন্টার্ন ডক্টরস্ এসোসিয়েশনের সভাপতি ডা. আবু হেনা রাব্বি বলেন, “২০২৪ সালের ৮ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জারি করা হয়েছে যে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা করা হলো। এরপর সকল সরকারি মেডিকেলে বেতন ভাতা বাড়লেও বেসরকারি মেডিকেল গুলোতে বাড়ে নাই। কিন্তু, সময়ের সাথে সাথে বাংলাদেশের বর্তমানে প্রায় সকল বেসরকারি মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের বেতন ২০ হাজার টাকা করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশের ডেলটা মেডিকেল কলেজ এ ক্যাটাগরীর অন্তর্ভুক্ত মেডিকেল কলেজ হওয়া সত্ত্বেও ইন্টার্ন চিকিৎসকদেরকে এখনো ১৫ হাজার টাকায় বেতন দিচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।”
‎‎তিনি আরো বলেন, “আজ তারা ৩ দিন যাবৎ আমরা সকল ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের দাবি এখনো মেনে নেয়নি। তাই আমরা আজ ডেলটা মেডিকেল কলেজের সকল ব্যাচের শিক্ষার্থীদের সাথে নিয়ে ইন্টার্ন চিকিৎসকবৃন্দ রাজপথে নামতে বাধ্য হয়েছি।”
‎‎নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইন্টার্ন চিকিৎসক জানান, “এর আগেও যখন বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন হয়েছিল তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে নানা ভয়-ভীতি দেখিয়ে এবং বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করে জোরপূর্বক তাদের আন্দোলনকে ছত্রভঙ্গ করে এবং এখনো পর্যন্ত সকল ইন্টার্ন চিকিৎসকের ন্যায্য বেতন ২০ হাজার টাকা না দিয়ে মাত্র ১৫ হাজার টাকা দিচ্ছে।”
‎‎ইন্টার্ন ডক্টরস্ এসোসিয়েশনের এক সদস্য বলেন, “যদি ইন্টার্ন চিকিৎসকবৃন্দের এই যৌক্তিক দাবি মেনে না নেওয়া হয় তাহলে সকল ইন্টার্ন চিকিৎসকবৃন্দ আগামীকাল থেকে আরো কঠোর কর্মসূচির ডাক দিবে।”

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।