শুদ্ধাচার ও সুশাসন জোরদারে চাঁদপুরে দলিল লেখকদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত
চাঁদপুরে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা জোরদারে অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে মতলব দক্ষিণ সাবরেজিস্টার অফিসের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর কচুয়া সাবরেজিস্টার মাহবুবুর রহমান ওয়াজেদ।
মতলব দক্ষিণ উপজেলা সাবরেজিস্টার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. জিয়াউল মোস্তফা তালুকদার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বিপ্লব এবং কেরানি কামরুনাহার প্রমুখ।
প্রশিক্ষণ কোর্সে মতলব দক্ষিণ সাবরেজিস্টার অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা, নকলনবিশ ও দলিল লেখকরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, দলিল সম্পাদন প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সেবা প্রদানে জবাবদিহিতা নিশ্চিত করাই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।
বক্তারা বলেন, আধুনিক প্রশাসনিক ব্যবস্থায় দলিল লেখকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই নিয়মনীতি সম্পর্কে হালনাগাদ জ্ঞান অর্জন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।



আপনার মতামত লিখুন