খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিদ্যুৎ সরবরাহ নিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা।

‎মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের (ডিজিএম) শফিউদ্দিন আহমেদ

‎গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
‎মেহেরপুর পল্লি বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের (ডিজিএম) শফিউদ্দিন আহমেদ

সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যেই বিদ্যুৎ সরবরাহ নিয়ে লোডশেডিং করা হচ্ছে, সরকারিভাবে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে জানালেন (এজিএম কম)  মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির গাংনী জোনাল অফিসের (ডিজিএম) শফিউদ্দিন আহমেদ।

‎গ্রাহক সূত্রে জানা গেছে, জিডিএম শফিউদ্দিন আহমেদ যোগদান করার পর থেকে অনিয়মের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ নিয়ে গ্রাহকদের সাথে প্রতারণা করার অভিযোগ উঠেছে।

‎প্রতিদিন বিভিন্ন অজুহাত দেখিয়ে ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৪ ঘন্টা বিদ্যুৎ দিচ্ছে।বাকী২০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রেখেছেন। ফলে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ প্রায় বন্ধের পথে। বিদ্যুৎ না পেয়ে কৃষকদের সেচ ব্যবস্থা হুমকির মধ্যে পড়েছে।

‎স্থানীয়রা জানান, বিদ্যুৎ বন্ধ রাখার বিষয়ে (ডিজিএম) শফিউদ্দিন আহমেদ বলেন সরকারী ভাবে আগের থেকে বাংলাদেশে জ্বালানীর অভাবে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। যার কারণে লোডসেডিং হচ্ছে বলে আমাদের জানিয়েছেন। তারা আরও বলেন, আমরা শুনেছি বাংলাদেশে বিদ্যুতের কোন ঘাটতি নেই।

‎মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে শত ভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছেন। সেখানে (ডিজিএম) শফিউদ্দিন আহমেদ যোগদান করার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের  উন্নয়ন বাঁধাগ্রস্থ করার জন্য সাধারন গ্রাহকদের সাথে প্রতারণা শুরু করেছেন।

‎

‎এব্যাপারে সাহারবাটি  ইউনিয়ন জামায়াতে  ইসলামীর আমির নাজিমুদ্দিন জানান, সরকারিভাবে বিদ্যুতের কোন ঘাটতি নেই, তবে বিদ্যুৎ সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে এটা খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

‎ধর্মচাকী গ্রাম বিএনপির সভাপতি আব্দুল গনি জানান, সরকারী ভাবে বিদ্যুৎ উৎপাদনের কোন সমস্যা নেই। তবে কিছু কর্মকর্তা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য বিদ্যুৎ সরবরাহ নিয়ে ঝামেলা শুরু করেছে। অবিলম্বে এসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার  দাবি জানিয়েছেন।

‎তিনি আরো বলেন, গাংনী জোনাল অফিসে এর আগে  যেসকল কর্মকর্তা দ্বায়ীতে ছিলেন তখন বিদ্যুৎ সরবরাহ সঠিক ভাবে করেছে। এর আগে গাংনী জোনাল অফিসে যত মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ ছিলো বর্তমানে সরকারী ভাবে তাই আছে শফিউদ্দিন আহমেদ সরকারের উন্নয়ন বাঁধাগ্রস্থ করার জন্য এমন শুরু করেছে।

‎

‎এব্যাপারে গাংনী জোনাল অফিসের কর্মকর্তা (ডিজিএম) শফিউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশে  জ্বালানির অভাবে সরকারী ভাবে  বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে যার কারণে বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে করা সম্ভব  হচ্ছে না। বর্তমানে গাংনী উপজেলায় চাহিদা ১৪ মেগাবাইট বিদ্যুৎ।

‎সেখানে অর্ধেক ৭ মেগাবাইট বিদ্যুৎ পাচ্ছি। যদি আমাকে সঠিক ভাবে বিদ্যুৎ বরাদ্দ দেয়। তাহলে সঠিক ভাবে  সরবরাহ করা হবে। তিনদিন আগেও বিদ্যুৎ সরবরাহ সঠিক ছিল এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনদিন আগেও আমরা এখানে ১৪ মেগাবাইট বিদ্যুৎ পেয়েছি। তিনদিন যাবৎ ৭ মেগাবাইট বিদ্যুৎ পাচ্ছি, যার ফলে বিদ্যুৎ বন্টন করতে কিছুটা বিলম্ব হচ্ছে।

‎এ ব্যাপারে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু জানান, সরকারিভাবে বিদ্যুৎ উৎপাদনের কোন ঘাটতি নেই। তবে কোন কর্মকর্তা যদি সরকারের উন্নয়ন বাধাগ্রস্থ করে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

‎এব্যাপারে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জাভেদ মাসুদ মিল্টন জানান, সরকারিভাবে কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের কোন ঘাটতি নেই। আমার গাংনী উপজেলার সাধারণ মানুষ দুইদিন ধরে বিদ্যুৎ  সরবরাহ বন্ধের বিষয়টি আমাকে অবগত করেছে।  আমি খোঁজ খবর নিয়ে দেখবো কি কারনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে, বিনা কারণে যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে বা সরকারী  উন্নয়ন বাঁধাগ্রস্থ করে তাহলে (ডিজিএম) এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‎এবিষয়ে মেহেরপুর -২ গাংনী আসনের সংসদ সদস্য নাজমুল হুদা বলেন, বাংলাদেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। আমি খোঁজ খবর নিয়ে দেখবো কি কারনে বিদ্যুৎ সরবরাহে লোডশেডিং হচ্ছে, কথা বলে অল্প সময়ের মধ্যে  সমাধান করা হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।