খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গার্মেন্টস কারখানার পানি পান করে অসুস্থ প্রায় ২০০ শ্রমিক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ
গার্মেন্টস কারখানার পানি পান করে অসুস্থ প্রায় ২০০ শ্রমিক

Oplus_131072

গাজীপুরের কালিয়াকৈরে  চন্দ্রায় অবস্থিত  ড্রেস ম্যান  গার্মেন্টস কারখানা র পানি পান করে  প্রায় দুই শতাধিক  শ্রমিক  অসুস্থ্য হয়ে পড়ে।  প্রথমে  মাথা ঘোরা, বমি  শারীরিক দুর্বলতা দেখা দিলে  দ্রুত কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় । জানা যায়,  বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কালিয়াকৈরে  চন্দ্রায় অবস্থিত ড্রেস ম্যান গার্মেন্টস কারখানা এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা  ও গার্মেন্ট শ্রমিকরা জানায়, প্রতিদিনের মতো আমরা গার্মেন্টস কারখানায় কাজে যোগদান করি  ।  কিছুক্ষণ কাজ করার পর কারখানায় ব্যবহৃত পানি পান করে  চারতলা ফ্লোরে  কিছু শ্রমিক  মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায় ।  এ ধরনের উপসর্গ  অন্যান্য ফ্লোরে শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে ।  অসুস্থ শ্রমিকদের মধ্যে অধিকাংশ নারী । এ ঘটনায় পুরো ফ্যাক্টরি জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।  পরে কর্তৃপক্ষ সহকর্মীরা আহতদের বিভিন্ন  হাসপাতালে ভর্তি করে ।  কয়েকজনকে কারখানার ভেতরেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয় । হাসপাতালে চিকিৎসা ধীন শ্রমিক  জাহিদুল,  মাজেদ ও তন্বী আক্তার জনায়, প্রতিদিন  আমরা এ ফ্যাক্টরি পানি পান করি । আজও অমরাই ফ্যাক্টরি পানি পান করি । পানি পান করার কিছুক্ষণ পরে ,  অনেকের বমি ও মাথা ঘোরা শুরু হয়ে মেঝেতে পড়ে যায় । পরে অসুস্থ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় ।৷  এ ব্যাপারে গার্মেন্টস কর্তৃপক্ষের ঊর্ধ্বতন  কর্মকর্তার নিকট একাধিকবার যোগাযোগের চেষ্টা  করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি ।  এ ব্যাপারে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডা, সাদিয়া তাসনিমা আক্তার মুনমুন বলেন ,  আজ সকাল সড়ে দশটার দিকে বিপুল সংখ্যক শ্রমিককে অসুস্থ অবস্থায় হাসপাতাল আনা হয়। রোগীর সংখ্যা এত বেশি যে হাসপাতালে ধারণক্ষমতার সংকট  তৈরি  হয় । দ্ আমাদের ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা তাদের দ্রুত স্বাস্থ্য সেবা প্রদান করছে ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।