খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মিরকা‌দি‌মে মাদক ব্যবসার অভিযোগে যুবকের বাড়িতে তালা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
মিরকা‌দি‌মে মাদক ব্যবসার অভিযোগে যুবকের বাড়িতে তালা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর।

মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোয়ালঘুন্নী মহিলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় আলামিন নামে এক যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল ৬টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আলামিনের বাড়িতে তল্লাশি চালান। এ সময় আলামিন পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। তল্লাশির সময় বাড়ি থেকে কয়েকটি খালি ফেনসিডিলের বোতল পাওয়া গেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের জানিয়েছেন যে আলামিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া অতীতে টেকনাফ এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা পরিবহনের সময় তিনি আটক হয়ে কারাভোগ করেন এবং পরে জামিনে মুক্তি পান বলেও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত থাকায় অনেকেই ধারণা করেছিলেন আলামিন বিদেশে অবস্থান করছেন। তবে পরে তিনি এলাকায় ফিরে এসে বিদেশ থেকে ফিরে আসার কথা বলে স্থানীয়দের কাছে নিজ অবস্থান ব্যাখ্যা করেন।

এদিকে, আলামিনের বাড়িতে সম্প্রতি বিপুল পরিমাণ ফেনসিডিল মজুত করা হয়েছে—এমন তথ্য ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ স্থানীয়রা তার বাড়িতে তালা ঝুলিয়ে দেন। বর্তমানে আলামিন পলাতক রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। তাই অভিযোগের সুষ্ঠু তদন্ত করে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

তবে এ বিষয়ে অভিযুক্ত আলামিনের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।
উল্লেখ্য, অভিযোগের বিষয়গুলো তদন্তসাপেক্ষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে প্রকৃত তথ্য জানা যাবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।