খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নওগাঁয় চাকরি মেলায় তাৎক্ষণিক চাকরি পেলেন ১৪০ জন

মোঃ আরিফুল ইসলাম, নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ
নওগাঁয় চাকরি মেলায় তাৎক্ষণিক চাকরি পেলেন ১৪০ জন

দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা বিকাশে সহায়তা প্রদানের লক্ষ্যে নওগাঁয় দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘চাকরি মেলা-২০২৬’। সোমবার (২২ এপ্রিল, ২০২৬) নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা মৌসুমী ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। উন্নয়ন সংস্থা মৌসুমীর নির্বাহী পরিচালক মো. এরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) মোসা. আমিনা খাতুন, পিকেএসএফ-এর ‘রেইজ’ প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার ড. মো. ফয়জুল তারিক চৌধুরী, মৌসুমীর উপদেষ্টা মো. হোসেন শহীদ ইকবাল এবং দাবী মৌলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আশরাফুন নাহার। পরে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এ চাকরি মেলায় অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক খাতের মোট ১৯টি স্বনামধন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এর মধ্যে ছিল প্রাণ-আরএফএল গ্রুপ, ওয়ালটন, হোন্ডা, জেএম ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, গ্রি, র‌্যাংকস, ভিশন, ড্রিম আইটি, ফ্রিল্যান্সিং আইটি ইনস্টিটিউট, ইত্তেহাদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, সিরাজুল থাই, আরএস মোবাইল, এসএ ইলেকট্রিক, তালুকদার বেকারি এবং টেগাস আইটি লিমিটেড।

এছাড়াও স্থানীয় উদ্যোক্তা এবং ‘রেইজ’ প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত বিপুলসংখ্যক তরুণ-তরুণী মেলায় অংশগ্রহণ করেন। চাকরিপ্রার্থীরা সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা, তাৎক্ষণিক সাক্ষাৎকার এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবার প্রদর্শনীর আয়োজন করা হয়, যা তাদের সৃজনশীলতা, দক্ষতা ও উদ্যোক্তা সক্ষমতার পরিচয় তুলে ধরে।

মেলায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে আইটি সাপোর্ট সার্ভিস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, ফ্যাশন গার্মেন্টস ও টেইলারিং, বিউটি কেয়ার, গ্রাফিক ডিজাইন অ্যান্ড মাল্টিমিডিয়া, মোটরসাইকেল সার্ভিসিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, মোবাইল ফোন সার্ভিসিং, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস, স্মল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটাল ওয়ার্কস, বেকিং অ্যান্ড পেস্ট্রি প্রিপারেশন, কনজ্যুমার ইলেকট্রনিকস এবং ডিজিটাল মার্কেটিংসহ বিভিন্ন ট্রেডে মোট ১৪০ জনকে তাৎক্ষণিকভাবে চাকরির সুযোগ প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দেশের ক্রমবর্ধমান তরুণ জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে হলে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। পিকেএসএফ-এর সহায়তায় বাস্তবায়নাধীন ‘রেইজ’ প্রকল্প বেকার ও সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি, আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে সফল হতে কারিগরি দক্ষতার পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব, সমস্যা সমাধান এবং কর্মক্ষেত্রভিত্তিক জীবনদক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। এ ধরনের চাকরি মেলা প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি করে, যা কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতির উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।