নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির আশঙ্কার প্রতিবাদে ফরিদগঞ্জে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
চাঁদপুরের ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ই জুন ) উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে তা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। তারা দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



আপনার মতামত লিখুন