খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বিদায়ী পুলিশ সুপার মোঃ রবিউল হাসান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
বিদায়ী পুলিশ সুপার মোঃ রবিউল হাসান-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত, মাস্টার্স ইন টেরোরিজম, সিকিউরিটি অ্যান্ড পুলিশিং (ইউকে) ডিগ্রিধারী, চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার মোঃ রবিউল হাসান-এর বদলিজনিত বিদায় উপলক্ষে আজ সোমবার (২৯ জুন) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং এবং পুলিশের পেশাদারিত্ব বৃদ্ধিতে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে চাঁদপুর জেলা পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানে সাফল্য অর্জনের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা তাঁর কর্মদক্ষতা, মানবিক নেতৃত্ব এবং সহকর্মীদের প্রতি আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবনের জন্য শুভকামনা জানান।

 

পরিশেষে, চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে মোঃ রবিউল হাসান-কে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।