খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

উন্নয়ন চাইলে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে হবে

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
উন্নয়ন চাইলে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে হবে

বেগমগঞ্জের মাদক কিশোর গ্যাং বিরোধী সমাবেশে নোয়াখিলী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেন , আমাদের সরকার প্রধান মন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নের জন্য অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষনা করেন ।তার মধ্যে সব চেয়ে বড় বাজেট শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ রাখা হয়েছে । তার কারন আমাদের প্রধান মন্ত্রী চান এই জাতী একটি শিক্ষিত ও উন্নত জাতী হিসেবে প্রতিষ্ঠিত হোক । বিগত ১৭ বছর কিছু অযোগ্য লোক চেয়ারম্যান , এমপি , মন্ত্রী হয়ে মাদক, সন্ত্রাস , খুনি ও কিশোর গ্যাং তৈরী করেছে ।

কিন্তু উন্নয়ন চাইলে খুন, হত্যা, মাদক , কিশোর গ্যাং এবং শালিশ বানিজ্য থেকে বেরিয়ে আসতে হবে ।

আজ ৪ জুলাই বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপি কর্তৃক আয়োজীত পাবলিক হলের মাদক , কিশোর গ্যাং বিরোধী সমাবেশে জনাব বরকত উল্যাহ বুলু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী , চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দীন হারুন , বিএনপি নেতা মোর্শেদুল আমীন ফয়সাল , পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মহসীন ও অন্যান্য নেত‌বৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন , উপজেলা যুব দলের আহৃবায়ক , মোঃ রুস্তম ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।