খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

নির্ধারিত সময়ে বিল পরিশোধের দাবিতে এলজিইডি ঠিকাদার সমিতির সভা

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
নির্ধারিত সময়ে বিল পরিশোধের দাবিতে এলজিইডি ঠিকাদার সমিতির সভা

চট্টগ্রামে নির্দিষ্ট সময়ের মধ্যে ঠিকাদারদের বিল পরিশোধের আহ্বানে এলজিইডি ঠিকাদার সমিতির মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম এলজিইডি ঠিকাদার সমিতি আয়োজিত এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. মহিউদ্দিন সেপুল।

সভায় নির্দিষ্ট সময়ে ঠিকাদারদের বিল পরিশোধের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সময়মত বিল না পেয়ে অনেক ঠিকাদার মানবেতর জীবনযাপন করছে। কাজ শেষ করার অনেকদিন পরও বিল পরিশোধ করা হচ্ছে না। যা ন্যায়সঙ্গত নয়। নিজের টাকা খরচ করে বিল না পাওয়া দুঃখজনক।

 

তারা আরও বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা কাজ শেষ করি। এলজিইডির শিডিউল অনুযায়ী কাজ শেষ করার পরও বিল পরিশোধে বিলম্ব দুঃখজনক। সভায় সর্বসম্মতিক্রমে মহিউদ্দিন সেপুলকে সভাপতি ও আসাদুজ্জামান টিটুকে সাধারণ সম্পাদক করে তিন বছরের জন্য জেলা কমিটি গঠন করা হয়। তাদেরকে ৫ জন সহ-সভাপতি ও ৫ জন যুগ্ম সম্পাদক মনোনীত করার দায়িত্ব দেওয়া হয়।

 

সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন মোহাম্মদ সুমন, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ ইলিয়াস, জামশেদ আহমদ, জাহাঙ্গীর আলম, সোলাইমান আকাশ, এম আবদুল্লাহসহ জেলার ১৫ উপজেলার ঠিকাদার সমিতি সভাপতি ও সাধারণ সম্পাদক।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।