কিশোরীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা: গজারিয়ায় অভিযুক্ত গ্রেপ্তার
মুন্সীগঞ্জের গজারিয়ায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা করার ঘটনায় অভিযুক্ত সাজিদ (১৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৬ জুলাই) রাত তিনটার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজিদ পৈক্ষারপাড় গ্রামের মহিউদ্দিনের ছেলে।এর আগে, ভুক্তভোগী কিশোরীর বড় ভাই বাদী হয়ে গজারিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
গজারিয়া থানা সূত্রে জানা যায়,মামলা দায়েরের পরপরই গজারিয়া থানা পুলিশ গ্রেফতারের তৎপরতা চালায়। পুলিশের অভিযানে আত্মগোপনে থাকা অভিযুক্ত সাজিদকে রাত তিনটার দিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভুক্তভোগীর ভাইয়ের দায়েরকৃত ধর্ষণ মামলায় সোমবার রাত তিনটার দিকে আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত সাজিদকে গ্রেপ্তার করেছি। সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



আপনার মতামত লিখুন