খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ফলাফলভিত্তিক শিক্ষণ,শিখন ও মূল্যায়ন,শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ফলাফলভিত্তিক শিক্ষণ,শিখন ও মূল্যায়ন,শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন ও ফলাফলভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘ফলাফলভিত্তিক শিক্ষণ, শিখন ও মূল্যায়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) এ কর্মশালার আয়োজন করে।

 

কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. খাদেমুল ইসলাম মোল্লা। তিনি উচ্চশিক্ষায় শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা, ফলাফলভিত্তিক পাঠদান এবং কার্যকর মূল্যায়ন পদ্ধতির গুরুত্ব তুলে ধরেন।

 

তিনি বলেন,শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে কোর্স ফলাফল, শিক্ষণ-শিখন কার্যক্রম এবং মূল্যায়ন কৌশলের যথাযথ সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।সকল শিক্ষককে ফলাফলভিত্তিক কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বানও জানান তিনি।

প্রশিক্ষকের ব্যবহারিক দিকনির্দেশনা

কর্মশালাটি পরিচালনা করেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও আইকিউএসি-এর সাবেক অতিরিক্ত পরিচালক ড. এ. বি. এম. রহমতুল্লাহ।

 

তিনি ফলাফলভিত্তিক শিক্ষার মৌলিক ধারণা, কোর্স ফলাফল নির্ধারণ, শিক্ষণ-শিখন কার্যক্রমের সঙ্গে ফলাফলের সমন্বয়, মূল্যায়ন কৌশল এবং শিক্ষার্থীর অর্জিত শিখন ফলাফল মূল্যায়নের বিভিন্ন ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

 

কর্মশালার শেষাংশে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ ফলাফলভিত্তিক শিক্ষা বাস্তবায়ন, কোর্স ফলাফলের সমন্বয়, মূল্যায়ন পদ্ধতি এবং শিক্ষার্থীর শিখন ফলাফল মূল্যায়ন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন। প্রশিক্ষক ড. রহমতুল্লাহ বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রতিটি প্রশ্নের উত্তর ও কার্যকর পরামর্শ দেন।

 

 

সমাপনী বক্তব্যে আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোঃ হাবিবুল্লাহ অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান। তিনি বিশ্ববিদ্যালয়ে ফলাফলভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে শিক্ষকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (শিক্ষণ ও শিখন) মোঃ আতাউল গণি ওসমানী। এতে আরও উপস্থিত ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (গুণগত মান) অধ্যাপক ড. কানিজ হাবিবা আফরিনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং শিক্ষকবৃন্দ।

 

 

অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, এ ধরনের কর্মশালা ফলাফলভিত্তিক শিক্ষণ, শিখন ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে ব্যবহারিক ধারণা দিয়েছে। তারা মনে করেন, এটি উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষাদান পদ্ধতির আধুনিকায়ন এবং ফলাফলভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।