খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

দোষারোপের রাজনীতি পরিহার করে সমন্বিতভাবে কাজ করার আহ্বান চউক চেয়ারম্যান’র

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
দোষারোপের রাজনীতি পরিহার করে সমন্বিতভাবে কাজ করার আহ্বান চউক চেয়ারম্যান’র

চট্টগ্রামে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের পরও অনেক এলাকায় দ্রুত পানি নেমে যাচ্ছে। সিডিএর আওতায় থাকা ৩৬টি খালের মধ্যে ৩০টির কাজ সম্পূর্ণ শেষ হয়েছে। আরও পাঁচটি খালের কাজ ৯৮ শতাংশ এবং হিজরা খালের কাজ ৬৮ শতাংশ অগ্রগতি অর্জন করেছে।

তবে জলাবদ্ধতা নিরসনে সব সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গতকাল চট্টগ্রাম নগরীর বিভিন্ন জলাবদ্ধ এলাকা ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ( চউক) চেয়ারম্যান

প্রকৌশলী বেলায়েত হোসেন এসব কথা বলেন।

 

তিনি বলেন, বিগত সরকারের সময় রাজনৈতিক কারণে সিটি করপোরেশনের পরিবর্তে এ দায়িত্ব চউক’কে দেওয়া হয়েছিল। কিন্তু এ ধরনের কাজ পরিচালনার জন্য আমাদের প্রয়োজনীয় জনবল নেই। সে কারণে সেনাবাহিনীর কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। নালা-নর্দমা পরিষ্কার রাখা চউক এর মূল দায়িত্ব নয়। সংস্থাটির প্রধান দায়িত্ব অবকাঠামোগত উন্নয়ন।

জলাবদ্ধতা নিরসনে ৩৯টি রেগুলেটরের গুরুত্ব তুলে ধরে বেলায়েত হোসেন বলেন, সব রেগুলেটর বর্তমানে সচল নেই। বুধবার ( ৮ জুলাই ) বিকেল থেকেই সেনাবাহিনী এসব রেগুলেটরের দায়িত্ব গ্রহণ করবে। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অবহেলার কারণে রেগুলেটর কিংবা পাম্প অচল থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

চউক চেয়ারম্যান আরও বলেন, ড্রেনে পলিথিন, আসবাবপত্র ও বিভিন্ন ধরনের বর্জ্য ফেলার কারণে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। তাই নাগরিকদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। এসময় তিনি দোষারোপের রাজনীতি পরিহার করে চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম ওয়াসা, সিডিএ ও সেনাবাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে আধুনিক ও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে সবার সহযোগিতা কামনা করেন। প্রকল্প পরিদর্শনের সময় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম, সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সিডিএর ঊর্ধ্বতন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।