খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

যেকোনো দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি সাঈদ আল নোমান 

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
যেকোনো দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে : এমপি সাঈদ আল নোমান 

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় পানিবন্দি মানুষের মাঝে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেছেন চট্টগ্রাম-১০ আসনের এমপি

সাঈদ আল নোমান। বুধবার নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদের পানওয়ালা পাড়া এলাকা সহ আরও অন্যান্য এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের খোঁজ খবর নেন এবং পাশাপাশি তিনি পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ দুটি এলাকা পরিদর্শন করেছেন। খাবার বিতরণের পর স্থানীয়দের উদ্দেশে এসময় সাঈদ আল নোমান বলেন, বিএনপি গণমানুষের সরকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে এই সরকার আছে, ভবিষ্যতেও থাকবে।

 

এদিকে টানা বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কায় আছেন লালখান বাজারের মতিঝর্ণা ও বাটালী পাহাড় এলাকার বাসিন্দারা। এই দুই এলাকা পরিদর্শনের সময় স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানান সাঈদ আল নোমান। একই সঙ্গে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেন।

পরিদর্শন শেষে সাঈদ আল নোমান বলেন, মানুষের জীবন রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেকোনো দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে এবং প্রশাসনের নির্দেশনা মেনে চলতে হবে। পানওয়াল পাড়া এলাকায় খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইকবাল হোসেন, রেজাউল করিম মিন্টু, মো. এয়াকুব, মোস্তাক আহমেদ বাবলু, মো. রাজিব, আবদুস শুক্কুর ইমন, টিপু, সাইফুল আলম প্রিন্স, ইবরাহীম ইমন, ফরিদ আহমেদ, মো. ফারুক প্রমুখ। তারা পানিবন্দি মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে সহযোগিতা করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।