নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
নোয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গত দুই দিনে জেলার চৌমুহনীসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মামুন, ইয়াছিন ও সোহেল। অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নোয়াখালী জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।



আপনার মতামত লিখুন