খুলনায় গাঙচিল উপদেষ্টা অশোক ধরের জন্মদিন পালন ও সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত
আজ সন্ধ্যায় খুলনা নিরালাস্থ গাঙচিল কার্যালয়ে গাঙচিল উপদেষ্টা দৈনিক স্বদেশ বিচিত্রা অশোক ধরের জন্মদিন পালন ও সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাঙচিল কেন্দ্রীয় নির্বাহী উপদেষ্টা এমিরেটস অধ্যাপক ডা: শেখ ইউনুস আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- গাঙচিল প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন, গাঙচিল খুলনা বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়ক সাংবাদিক শেখ মনিরুজ্জামান লাবলু, গাঙচিল খুলনা বিভাগীয় কমিটির নির্বাহী সমন্বয়ক সাংবাদিক ইব্রাহীম মনির, গাঙচিল খুলনা জেলা কমিটির সভাপতি সোনালী ব্যাংক এজিএম মেঠোকবি মফিদুল ইসলাম, খুলনা জেলা কমিটির জেলা সাধারণ সম্পাদক মৎস ইন্ডাস্ট্রিজে নির্বাহী ডাইরেক্টর কবি শাহজাহান মুরাদ, গাঙচিল খুলনা মহানগর কমিটির সভাপতি নাগরিক নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী টিপু, খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কবি কামরুল হাসান মৃধা, খুলনা জেলা কমিটির নির্বাহী সভাপতি কবি এম এম নজরুল ইসলাম, খুলনা জেলা কমিটির নির্বাহী সমন্বয়ক ডাঃ মাহাবুব আলম, খুলনা গাঙচিল লেখিকা পরিষদ কমিটির সাধারণ সম্পাদক কবি মাহফুজা ফেরদৌস রুনা, খুলনা গাঙচিল লেখিকা পরিষদ কমিটির নির্বাহী সভাপতি কথা শিল্পী হামিদা খানম, গাঙচিল খুলনা বিভাগীয় কমিটির সহ সভাপতি কবি অধ্যাপক প্রশান্ত বাছাড় ও গাঙচিল খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কবি সৈয়দ আলী হাকিম।
পাঠ পর্বে অংশ নেন গল্পকার জুলিয়া পারভীন সুমি, কবি আহম্মেদ মনন, কবি দেবেন্দ্রনাথ সাহা, কবি এ বি এম মুছা, কবি শেখ গোলাম রসুল খোকন, কবি মিনা রবিউল, কবি মুর্শিদা ইয়াসমিন, কবি জামিল আহমেদ, শিশু শিল্পী আফিয়া জাহিন প্রমুখ।
অনুষ্ঠানের পঠিত বিষয়ের উপর সার্বিক আলোচনা করেন কামরুল হাসান মৃধা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কবি শাহজাহান মুরাদ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের পর গাঙচিল উপদেষ্টা দৈনিক স্বদেশ খবর সম্পাদক অশোক ধরের জন্মদিন উপলক্ষে দোয়া করা হয়।



আপনার মতামত লিখুন