খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: তারুণ্যের শক্তিতে সুন্দর আগামীর অঙ্গীকার

ধামইরহাট প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত: তারুণ্যের শক্তিতে সুন্দর আগামীর অঙ্গীকার

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১১টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশিষ কুমার সরকার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী। তিনি তার বক্তব্যে বলেন, আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের আশা-আকাঙ্ক্ষাকে সঠিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করতে পারলে একটি সমৃদ্ধ ও সুন্দর আগামী গড়া সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা পরিবার পরিকল্পনা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সাধারণ মানুষকে সেবা গ্রহণের আহ্বান জানান। এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, তথ্য কর্মকর্তা ইসকিতা আফরিন ও ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মালেকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৪ জন মাঠকর্মীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কৃতরা হলেন—উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) নুরুজ্জামান, পরিবার কল্যাণ পরিদর্শক সাথী সিদ্দিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক সাদ্দাম হোসেন এবং পরিবার কল্যাণ সহকারী নাদিরা আক্তার। এছাড়া প্রাতিষ্ঠানিক অবদানের জন্য ধামইরহাট মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং জাহানপুর ইউনিয়ন পরিষদকেও ক্রেস্ট প্রদান করা হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।