খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রাম কর্ণফুলীতে সাবেক স্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ছড়িয়ে যুবক গ্রেপ্তার 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
চট্টগ্রাম কর্ণফুলীতে সাবেক স্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার ছড়িয়ে যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন সাবেক স্ত্রীর ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ( ফেসবুকে) প্রকাশ এবং ভুয়া আইডি খুলে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে নাঈম উদ্দিন (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় কর্ণফুলী থানাধীন দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাঈম উদ্দিন দৌলতপুর ফুলতল এলাকার ১ নম্বর ওয়ার্ডের মৃত বশির আহমদের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাঈম উদ্দিন সাবেক স্ত্রীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে মানহানিকর পোস্ট করতেন। পাশাপাশি ভুক্তভোগীর ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আত্মীয়-স্বজনদের কাছে পাঠিয়ে হয়রানি করে আসছিলেন। বৈবাহিক জীবনে তিনি স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের পাশাপাশি যৌতুকের জন্য চাপ দিতেন।

 

পরবর্তীতে আদালতে মামলা হওয়ার পর স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করলেও বিচ্ছেদের পরেও অপপ্রচার ও ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে হয়রানি অব্যাহত রাখেন গ্রেপ্তারকৃত নাঈম। ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে গত ৬ জুলাই কর্ণফুলী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়। ঘটনার বিষয়ে

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার আসামি নাঈম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গতকাল ১২ জুলাই তাকে আদালতে পাঠানো হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।