খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

বৃষ্টির পর জলাবদ্ধতায় স্থবির আরামবাগের গাজী দস্তগির রোড, চরম ভোগান্তিতে নগরবাসী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:৩৪ অপরাহ্ণ
বৃষ্টির পর জলাবদ্ধতায় স্থবির আরামবাগের গাজী দস্তগির রোড, চরম ভোগান্তিতে নগরবাসী

রাজধানীর আরামবাগের গাজী দস্তগির রোডে রোববার (১২ জুলাই) দিনের বৃষ্টির পর তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অল্প সময়ের বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয় এবং চরম দুর্ভোগে পড়েন পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
প্রত্যক্ষদর্শীদের তোলা ছবিতে দেখা যায়, সড়কের বেশিরভাগ অংশ পানিতে তলিয়ে গেছে। অনেককে হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে হয়েছে। রিকশা ও ব্যক্তিগত গাড়ি ধীরগতিতে চলাচল করায় এলাকায় দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়। সড়কের পাশে থাকা দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানেও জলাবদ্ধতার প্রভাব পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই আরামবাগের এই সড়কে পানি জমে যাওয়া এখন নিয়মিত ঘটনা। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও পানি নিষ্কাশনের সমস্যা থাকায় প্রতি বর্ষা মৌসুমেই একই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। দ্রুত পানি অপসারণের কার্যকর উদ্যোগ না থাকায় জনদুর্ভোগ আরও বেড়ে যায়।
ভুক্তভোগীরা জানান, জলাবদ্ধতার কারণে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং জরুরি কাজে বের হওয়া ব্যক্তিদের সময়মতো গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হয়েছে। পাশাপাশি পানিবন্দি সড়কে যানবাহন চলাচলে ঝুঁকিও বেড়েছে।
এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত ড্রেন পরিষ্কার এবং দ্রুত পানি নিষ্কাশনের

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।