মানবিকতার চরম মূল্য দিচ্ছেন কাতার প্রবাসী হিরন হাওলাদার: আত্মীয়কে নিজের খরচে দেশে পাঠিয়ে উল্টো ব্ল্যাকমেইল ও হুমকির শিকার
দীর্ঘ ১২ বছর ধরে কাতারে সুনামের সাথে কর্মরত আছেন গলাচিপা উপজেলার কিসমত বাউরিয়া গ্রামের ৯ নং ওয়ার্ডের সন্তান হিরন হাওলাদার। নিজ উদ্যোগে ইতিমধ্যে বেশ কিছু বাংলাদেশিকে তিনি বিদেশে নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আত্মীয়ের অনুরোধে এক যুবককে কাতারে নিয়ে এখন তিনি চরম হয়রানি, ষড়যন্ত্র ও হুমকির শিকার হচ্ছেন।
জানা যায়, হিরন হাওলাদারের মেয়ের জামাইয়ের চাচাতো ভাই, আমতলী উপজেলার চুনাখালি ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো. কাইয়ুম বিদেশে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে মরিয়া হয়ে ওঠেন। কাইয়ুম এবং তার বাবা প্রতিনিয়ত হিরন হাওলাদার ও তার মেয়ের জামাইকে অনুরোধ ও পীড়াপীড়ি করতে থাকেন। আত্মীয়দের এমন বারবার অনুরোধে এক পর্যায়ে মানবিক দিক বিবেচনা করে কাইয়ুমকে কাতারে নিতে রাজি হন হিরন হাওলাদার।
তবে কাতারে যাওয়ার পর প্রথম কিছুদিন স্বাভাবিক কাটলেও, মাত্র দুই মাস পেরোতেই কাইয়ুমের আর বিদেশে মন টিকছিল না। সে দেশে ফিরে আসার জন্য কান্নাকাটি ও জেদ শুরু করে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে অত্যন্ত দরদী মন নিয়ে হিরন হাওলাদার সম্পূর্ণ নিজ খরচে কাইয়ুমকে বাংলাদেশে ফেরত পাঠান।
দেশে ফেরার পর দীর্ঘ তিন বছর এ বিষয়ে কোনো ঝামেলা বা অভিযোগ ছিল না। কিন্তু হঠাৎ করেই দীর্ঘ তিন বছর পর কাইয়ুম ও তার পরিবার হিরন হাওলাদারের বিরুদ্ধে নানা ধরনের বানোয়াট ও মিথ্যা অভিযোগ তুলতে শুরু করেছে। বিদেশে যাওয়ার জন্য যে খরচ হয়েছিল, এখন উল্টো সেই টাকা ফেরত চেয়ে হিরন হাওলাদারকে প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যমে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সামাজিকভাবে একজন প্রতিষ্ঠিত ও সম্মানিত প্রবাসী হিরন হাওলাদারের মান-সম্মান ক্ষুণ্ন করারও গভীর অপচেষ্টা চালানো হচ্ছে।
এলাকার সচেতন মহলের মতে, যে মানুষটি অন্যের কান্নাকাটি দেখে নিজের পকেটের টাকা খরচ করে নিরাপদে তাকে দেশে পৌঁছে দিলেন, আজ তাকেই এমন নোংরা ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে—যা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক।
নিজের সততা ও সুনামের কথা উল্লেখ করে ভুক্তভোগী প্রবাসী হিরন হাওলাদার বলেন, “আমি কেবল আত্মীয়তার খাতিরে তাকে সাহায্য করেছিলাম। অথচ আজ আমাকেই মিথ্যা অপবাদ ও ব্ল্যাকমেইলের শিকার হতে হচ্ছে।”
একজন নির্দোষ ও রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীকে এমন সম্মানহানি ও চাঁদাবাজির হাত থেকে রক্ষা করতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীর পরিবার



আপনার মতামত লিখুন