খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

গলাচিপায় পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:১৬ অপরাহ্ণ
গলাচিপায় পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবাসহ মো. রুসেল খান (২৭) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত রুসেল উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডস্থ কালিকাপুর মৃধা বাড়ি এলাকার মো. আমিনুল খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রুসেল এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে মাদক কেনাবেচা করে আসছিলেন। গতকাল ভোররাতে তার কাছে ইয়াবা রয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ১৩ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের রেকর্ড অনুযায়ী, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

গলাচিপা থানা পুলিশ জানায়, ইয়াবা উদ্ধারের ঘটনায় রুসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে গতকালই তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সমাজ থেকে মাদকের বিষবাষ্প দূর করতে তাদের এমন অভিযান নিয়মিতভাবে চলছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।