রাজশাহী তানোরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার,পরোয়ানাসহ গ্রেপ্তার ৪জন
রাজশাহীর তানোর থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীসহ মোট ৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই ২০২৬) দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো:শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স কং/ রাজু আহমেদ, কং/ জিসান বাবু ও কং/ শরিফুল ইসলামসহ মুন্ডুমালা গ্রামে অভিযান চালান। এ সময় মুন্ডুমালা হাট এলাকার মৃত মোস্তাফিজুর রহমান বাবুর ছেলে মোঃ ইয়ামিন সরকার (২৬) কে তার বসতবাড়ির প্রধান ফটকের সামনে থেকে ০৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
অপরদিকে একই দিনে তানোর থানার মামলা নং-১৪, তারিখ-১৩/০৭/২০২৬ এর এজাহারনামীয় আসামি মো: হাতেম আলী (৪০), পিতা- মৃত বাদল সরকার, সাং- ছাঐড়, থানা- তানোরকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া গ্রেপ্তারি পরোয়ানামূলে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, সিআর পরোয়ানাভুক্ত আসামি মোঃ শাকিল আহমেদ, পিতা- মো: নাসির উদ্দিন, সাং- আমশো এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি মো: সাদ্দাম (৪৫),পিতা- মৃত সাত্তার, সাং- জুমারপাড়া। উভয়ের থানা তানোর, জেলা রাজশাহী।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মো: শফিকুল ইসলাম, এসআই মো: জাহাঙ্গীর আলম ও এএসআই মোঃ শাহাদাত হোসেন।
তানোর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।



আপনার মতামত লিখুন