কালিয়াকৈরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
আইনশৃঙ্খলা কমিটির সভায় মে-২০২৬ ইং মাসের উপজেলার অপারচিত্র, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ, মোবাইল কোর্ট পরিচালনা, বিদ্যুৎ সংক্রান্ত, অবৈধ ক্লিনিক বন্ধ, পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসন বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। সে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
সবাই বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, উপজেলা সহকারি কমিশনার মোঃ ফাহিম শাহরিয়ার, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।



আপনার মতামত লিখুন