খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময়

সিলেট ব্যুরো
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময়

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই) সকাল ৯টায় তিনি কর্মস্থলে যোগদান করে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। নবাগত জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করায় ডিসি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা মত বিনিময় করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খানের নেতৃত্বে সাথে ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার (১৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ফুলের শুভেচ্ছা, সৌজন্য সাক্ষাৎ মতবিনিময় অনুষ্ঠিত হয় সংগঠনের পক্ষ থেকে।

ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক, দৈনিক ঢাকার ডাক এর সিলেট ব্যুরো প্রধান ও বিবিসি নিউজ ২৪বিডি ডটকমের সিলেট প্রতিনিধি সাংবাদিক এমদাদুর রহমান চৌধুরী জিয়া। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের পক্ষ থেকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল খান। এসময় তিনি সিলেটের কর্মরত মাঠ পর্যায়ের সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন জেলা প্রশাসকের সাথে।

প্রতিনিধি দলের সবাই সিলেটের নবাগত জেলা প্রশাসকের পৈতৃক নিবাস সিলেটের সুনামগঞ্জে হওয়ার কারণে অভিনন্দন জানিয়ে সিলেটি ডিসির কাছ থেকে সিলেটবাসী ভালো কিছু পাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন খান, বিভাগীয় সদস্য সাংবাদিক সোহাগ আহমদ, বিভাগীয় সদস্য বদরুল আলম, সাংবাদিক আশরাফ উদ্দিন, সাংবাদিক নিজাম উদ্দিন, সিলেট জেলার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ ,সহ-সাধারণ সম্পাদক আশরাফুল আলম, গোলাপগঞ্জ উপজেলার সদস্য কবির আহমদ, শারুখ উদ্দিন, ফাহিম আহমদ প্রমুখ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।