খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শায়েস্তাগঞ্জে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওপর হামলা করে দুই দুর্বৃত্ত বিএনপি নেতা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওপর হামলা করে দুই দুর্বৃত্ত বিএনপি নেতা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাকির হোসেন (৩৪) ওপর হামলা করে দুর্বৃত্ত দুই বিএনপি নেতা । তাদের বিরুদ্ধে মামলা অভিযোগ। এ ঘটনাটি ঘটে গত মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায়।

 

মামলার অভিযোগ সূত্রে জানা যায় , উপজেলার নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা গ্রামের মৃত – ছিদ্দিক আলী ছেলে নুরপুর ইউনিয়ন বিএনপি ‘র সভাপতি নুরুল ইসলাম এংরাজ মেম্বার ও একই ইউনিয়নের একই গ্রামের মৃত মুতি মিয়ার ছেলে নুরপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ কনাই মিয়া নেতৃত্বে নুরপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের ভেতরে ডেকে নিয়ে হামলা করে গুরুত্ব আহত হয় ।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওপর হামলার চিৎকারে এলাকার লোকজন এসে উদ্ধার করে গুরুতর রক্তাক্ত অবস্থায হবিগঞ্জ সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে । উক্ত ঘটনার বিষয় টি সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ এ প্রতিনিধিকে বলেন , নুরপুর ইউনিয়নে কৃষি ব্লক এর দায়িত্বে থাকা অবস্থায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওপর অতর্কিত ভাবে দুই বিএনপি নেতা হামলা করে রক্তাক্ত জখম করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মামলাটি দ্রুত আদালতে এফেয়ার করে পাঠানো হয়েছে । এলাকার সচেতন মহল জানান , আওয়ামী লীগ পতনের পর তাদের দাপটে ইউনিয়ন বাসী অতিষ্ঠ ।

 

দুই বিএনপি নেতা নুরুল ইসলাম এংরাজ মেম্বার ও আব্দুল মজিদ কনাই মিয়া সমন্বয়ে এবং তাদের দাপটে সুতাং নদীর লাদিয়া , মররা, ডাকি জাংগাল , পুরাসুন্দা থেকে বালু উওোলন করে নৌকা যোগে পাচার সহ রাতের আধারে দিনমজুরী লোকদিয়ে শাহজীবাজার রাবার বাগানের রাবার ও গাছ চুরি করে পাচার করে প্রতিদিন হাজার হাজার টাকা উপার্জন করে নিচ্ছে । এছাড়া রাবার ও লাল চান্দ চা বাগানের ভেতর জুয়ার আসর বসিয়ে প্রতিদিন হাজার টাকা করে কমিশন নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যায় । দুই বিএনপি বক্তব্য নেওয়ার জন্য মোবাইলে কল দিয়ে পাওয়া যায় নি। শেষে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ,ফজলে রাব্বানী চৌধুরী বলেন , নুরপুর ইউনিয়নে উপ-সহকারী কৃষি অফিসার ঘটনার বিষয় টি শুনেছি। দ্রুত দুর্বৃত্ত দুই বিএনপি নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনাটি নিয়ে স্থানীয় জনমনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।