জুলাই শহীদ দিবসে শহীদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা
যথাযোগ্য মর্যাদায় রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রথমে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে যৌথভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করেন।
এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও পৃথকভাবে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, সহকারী প্রকৌশলী মোঃ শাহেদুজ্জামান জীবন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবির, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সহিদুল হক, ট্যাক্সেশন অফিসার মোঃ মহীউদ্দিন, কর্মচারী ইউনিয়ন সভাপতি মোঃ সাকিলসহ বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে বাদ জোহর জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় রাসিকের সোনাদীঘি জামে মসজিদ ও নগর ভবনের ওয়াক্তিয়া মসজিদসহ সকল মসজিদে দোয়া ও মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।



আপনার মতামত লিখুন