খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

শায়েস্তাগঞ্জে পাবলিক লাইব্রেরি – ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও গুণীজনকে সম্মাননা পুরুষ্কার বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
শায়েস্তাগঞ্জে পাবলিক লাইব্রেরি – ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও গুণীজনকে সম্মাননা পুরুষ্কার বিতরণ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পাবলিক লাইব্রেরি – এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন কে সম্মাননা সহ পুরুষ্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরি আয়োজনে শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব সভা কক্ষে ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। আলোচনা সভায় শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরি সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের লেখক সংগঠক ও সাংবাদিক এডভোকেট ড.মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের লেখক, গবেষক ও সংগঠক সৈয়দ কামাল উদ্দিন আহমেদ বাবু, মুড়ার বন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী পীরজাদা আলহাজ্ব সৈয়দ শফিক আহমেদ চিশতী সফি , শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন , এডভোকেট রনজিত কুমার দত্ত , শায়েস্তাগঞ্জ ব্যকস সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ইয়াসির খান। আলোচনা শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক মাওলানা মোঃ আব্দুল কাদির , গীতা পাঠ করেন চিকিৎসক ও ব্লাড স্টার সেবা দানকারী অশোক কুমার দাশ। পাবলিক লাইব্রেরি আজীবন সদস্য শেখ সাইদুর রহমানের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ এপেক্স ক্লাব অব সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন বলেন , শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরি ১৯৮৪ সালে ৩০ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। এই লাইব্রেরি ৪২ বছর ধরে জ্ঞান চর্চা, পাঠভ্যাস ও সাংস্কৃতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বর্তমানে পাবলিক লাইব্রেরিতে প্রায় ৫ হাজারের উর্ধে তৎকালীন ও বর্তমান যুগে লেখক এর বিভিন্ন ইতিহাস , রবিন্দ্র নাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম সহ কবিতা, গল্প, উপন্যাস লেখকের বই গুলো রয়েছে এবং বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পএিকা রয়েছে । দীর্ঘ ৪২ ব ছর ধরে পাবলিক লাইব্রেরি নিজস্ব জায়গা না থাকায় এখন পর্যন্ত ভবন করা হয় নি । দীর্ঘ বছর ধরে ভাড়া করে একটি ছোট কক্ষে পাঠ সেবা অব্যাহত রেখেছে এই প্রতিষ্ঠান টি। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পাবলিক লাইব্রেরি আজীবন সদস্য বীর মুক্তি যোদ্ধা মোহাম্মদ আব্দুল আলী , ডাঃ অনুকুল দাশ, অমিয় পরভা চৌধুরী , সাংবাদিক শেখ রহুল আমিন শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজসেবক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল , পাবলিক লাইব্রেরি আজীবন সদস্য সাংবাদিক সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর, সাংবাদিক মাহফুজুর রহমান এনাম, লুৎফুর রহমান চৌধুরী জুয়েল , সৈয়দ ফখর উদ্দিন শাকিল , সমাজসেবক আলী নেওয়াজ চৌধুরী প্রমূখ । প্রধান অতিথি ড. আবু তাহের বক্তব্যে বলেন , শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরি নিজস্ব জায়গা ও ভবন না থাকা সত্ত্বেও সরকারি সামান্য অনুদান এবং নিজ তহবিল মাধ্যমে পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন এর প্রচেষ্টায় দীর্ঘ ৪২ বছর ধরে শায়েস্তাগঞ্জ মানুষের জন্যে একটি পাবলিক লাইব্রেরি পরিচালনা করে আসছে । যা অত্যেন্ত প্রশংসনীয় ও মহৎ উদ্যোগ। তিনি আরো বলেন , অনেক সময় পাবলিক লাইব্রেরি চালানো জন্য প্রয়োজনীয় সরকারি অনুদান পাওয়া যায় না । ভাড়া করা একটি ছোট কক্ষে পাঠকদের জন্য বই ও পএিকা পড়তে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তিনি বলেন , স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন , শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরি জন্য দ্রুত সরকারি জায়গার মধ্যে একটি পাবলিক লাইব্রেরি নিজস্ব ভবন নির্মাণ করা খুবই প্রয়োজন। যাহাতে শায়েস্তাগঞ্জের শিক্ষার্থী, যুবক- যুবতী ও সাধারণ মানুষের অন্তর চক্ষু খুলে দেয় । নতুন প্রজন্ম পরিবেশে বসে জ্ঞান চর্চা করতে পারে । যেমন – বই পড়ে কেউ কখনও দেউলিয়া হয়না। মানুষ অনেক কিছু শিক্ষা নিতে গিয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি মোবাইল সহ নানা অপরাধ থেকে মুক্ত থাকতে পারে। তাই পাবলিক লাইব্রেরি মতো মহৎ প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো সমাজের সকলের দায়িত্ব। আমি যতোটুকু পারি এই পাবলিক লাইব্রেরি জন্য ততটুকু দেখবো এবং আমার নিজ তহবিল থেকে পাবলিক লাইব্রেরিতে ১০ হাজার টাকা অনুদান করলাম। বক্তব্য শেষে শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরির শিশু সদস্য সৈয়দ আলিফ উদ্দিন , সৈয়দা আলিশা খাতুন ছড়া ও কবিতা আবৃত্তি করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে । পরে গুণীজনদের মাঝে সম্মাননা ও সুধীজন, সাংবাদিক , পাঠক , সাহিত্য প্রেমি মাঝে সম্মাননা সহ শিক্ষার্থী মাঝে পুরুষ্কার বিতরণ করা হয় ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।