খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

কালিয়াকৈরে দুঃস্ত ও অসহায়  ৭ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ২:৪১ অপরাহ্ণ
কালিয়াকৈরে দুঃস্ত ও অসহায়  ৭ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রীর নির্দেশনা ও গাজীপুর -১ আসনের সংসদ সদস্যের উদ্যোগে দুঃস্থ ও অসহায় ৭ হাজার পরিবারের মাঝে একযোগে খাদ্য সামগ্রীর বিতরণ উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে কালিয়াকৈর উপজেলা  ও  পৌরসভায়  অতি বর্ষণে ক্ষতিগ্রস্ত, কর্মহীন , দুঃস্ত ও অসহায় পরিবারের মাঝে  ৯ টি ইউনিয়ন ,  পৌর সভার ২ টি স্হান এবং সিটি কর্পোরেশনের কাশিপুর,কোনাবাড়ী  ও বাসন মেট্রো থানার ১৪ টি স্হানে  একযোগে ৭ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বিএনপি পরিবারের অর্থায়নে ৪০ লক্ষ টাকা ব্যয়ে  অতি বৃষ্টির কারণে জলবদ্ধতা ও ক্ষতিগ্রস্ত  ৭ হাজার পরিবারকে সহযোগিতা করা হয় ।   কালিয়াকৈর পৌর ভবন মিলনায়তনে খাদ্য সামগ্রী বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিয়াকৈর  উপজেলা নির্বাহী অফিসার  এ,এইচ,এম ফখরুল হোসাইন। অনুষ্ঠানের বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- শ্রম বিষয়ক সম্পাদক  ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কৃষক  দলের সহ-সভাপতি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম সহ উপজেলা  ও  পৌর বিএনপি’র নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর নির্বাহী প্রধান মোঃ জাহিদুল আলম তালুকদার। অনুষ্ঠান শেষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।