গজারিয়ায় ডাকাতির ঘটনা আরও ৫ ডাকাত গ্রেফতার, মালামাল উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বালুয়াকান্দি এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‘দ্যা জিয়া অ্যান্ড ব্রাদার্স’-এর স্টোর ও স্ট্যাক ইয়ার্ডে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আরও ৫ ডাকাতকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।
ডাকাতির সাথে জরিত গ্রেফতার কৃতরা হলেন, ঝালকাঠি জেলার মৃত বেলায়েত হোসেনের ছেলে মোঃ রফিক (৩৫) ফরিদপুর সালথা থানা এলাকার হারুন অর রশিদ এর ছেলে মোঃ আরিফ (৪০) ভোলার সিদ্দিক এর ছেলে সিরাজ(৪৫) চাঁদপুর জেলার কচুয়া থানা এলাকার আঃ সুবাহান এর ছেলে মোঃ সজল (৩০)মুন্সীগঞ্জ লৌহজং থানার মৃক মোতালেব হাওলাদার এর ছেলে মোঃ আলী হাওলাদার (৪০)
এর আগে দুই দাপে এই ঘটনার সাথে জড়িত ১৪ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত মোট ১৯ জন ডাকাতকে আটক করা হলো।
এ বিষয়ে মালার আইও গজারিয়া থানার সাব ইন্সপেক্টর মাজহারুল জানান গতকাল বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে সেই সাথে ডাকাতি হওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এবিষয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সংবাদ সম্মেলনের বিস্তারিত জানাবে।



আপনার মতামত লিখুন