রুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তির আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ একাডেমিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণায় উৎকর্ষ অর্জন এবং ইনোভেশন ও ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপ বৃদ্ধিতে যৌথভাবে কাজ করবে।
রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃফিরোজ আলী এবং খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষে স্বাক্ষর করেন বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক সুমাইয়া শাহরিয়া।
অনুষ্ঠান শেষে প্রতিনিধিরা জানান, বাংলাদেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোকে এক ছাতার নিচে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই উদ্যোগ সফল হলে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা উপকৃত হবেন এবং শিক্ষা ও গবেষণায় গুণগত পরিবর্তন আনা সম্ভব হবে।
এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ডঃমোঃনুরুল ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ডঃমোঃ ইমদাদুল হক,খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ডঃমোহাম্মদ শাহেদ আকন্দ, বায়োমেডিকেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডঃফজলে রাব্বি শাকিল আহমেদ,রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃরবিউল ইসলামও ডঃদিপ কুমার শাহ,খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের প্রভাষক সুব্রত সরকার রবিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপদেষ্টা অধ্যাপক কর্নেল (অবঃ) ডঃমোহাম্মদ নাজমুল আহসান মল্লিক প্রমুখ।



আপনার মতামত লিখুন