রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নবনিযুক্ত এমডির সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব মোহাম্মদ হারুন-অর-রশীদ (যুগ্মসচিব)।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) সকাল ১১টায় নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাসিক প্রশাসক ওয়াসার নবনিযুক্ত এমডিকে ফুলেল শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
এ সময় রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত রাজশাহী মহানগরী গড়ে তুলতে রাসিকের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ওয়াসার সেবার মান আরও উন্নত করতে রাসিক প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জবাবে রাসিক প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন,আমাদের মূল উদ্দেশ্য জনগণের দোরগোড়ায় সর্বোত্তম সেবা পৌঁছে দেওয়া। রাজশাহীর উন্নয়ন ও মানুষের কল্যাণে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি রাজশাহী ওয়াসার কার্যক্রমে রাসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
মতবিনিময়কালে টেকসই নগর উন্নয়ন ও জনস্বার্থে পরিচালিত কার্যক্রমকে আরও গতিশীল করতে রাসিক ও রাজশাহী ওয়াসার মধ্যে বিদ্যমান সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব মোঃ সোহেল রানা, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম ও জেলা দায়রা জজ) মোঃ ফয়সল তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন প্রমুখ।



আপনার মতামত লিখুন