খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সমৃদ্ধ দুর্গাপুর গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
সমৃদ্ধ দুর্গাপুর গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

রাজশাহীর দুর্গাপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেছেন, একটি সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যহীন দুর্গাপুর গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

গত ১৫ জুলাই সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের পর উপজেলার সার্বিক বিষয়ে বিভিন্ন মহলের সাথে মতবিনিময় করছেন তিনি।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত ইউএনও উম্মে হাবিবা ফারজানা।

সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তুহিন, সাংগঠনিক সম্পাদক সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব ও আইন বিষয়ক সম্পাদক আলামিন হক বিজয়।

এসময় জাতীয় দৈনিক নববাণী পত্রিকার রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ও দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক আলামিন হক বিজয় বলেন,গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশের ভালো-মন্দ সকল সংবাদ দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা প্রয়োজন। সাংবাদিকদের নামে মিথ্যা মামলা বা হামলা যেন না হয়, তার নিশ্চয়তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের। দেশ গঠনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন সাংবাদিক সমাজের বিবেক ও দর্পণ। সমৃদ্ধ দুর্গাপুর গড়তে সাংবাদিকরা সার্বিকভাবে সহযোগিতা দিতে প্রস্তুত।

সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মিজান মাহি, খুরশেদ আলম, হাসিবুল ইসলাম, জিল্লুর রহমান, জাকির হোসেন, রবিউল ইসলাম, নাঈম আহমেদ, মামুনুর রশিদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন,একটি সমৃদ্ধশালী, উন্নত এবং বৈষম্যহীন দুর্গাপুর উপজেলা গড়ে তোলা প্রতিটি নাগরিকের একান্ত কাম্য। এই স্বপ্ন বাস্তবায়নে মেধাভিত্তিক সমাজ, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং টেকসই অর্থনৈতিক উন্নয়ন অপরিহার্য। আসুন, ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রিয় দুর্গাপুরকে দেশের একটি আত্মনির্ভরশীল ও উন্নত উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করি।

তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা, অর্থনৈতিক অগ্রগতি,সুশাসন ও ন্যায়বিচার, প্রযুক্তি ও উদ্ভাবন এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্য অর্জনে সম্মিলিত প্রচেষ্টা ও দেশপ্রেম অত্যন্ত জরুরি। এ জন্য তিনি সাংবাদিকসহ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।