খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

‎ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির মতবিনিময় ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
‎ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির মতবিনিময় ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে

ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির মতবিনিময়। 
‎চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির মতবিনিময় ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎ঙশনিবার (২৫ জুলাই) বিকাল ৩টায়, ফরিদগঞ্জ এ আর হাই স্কুল রোড, সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সভা কক্ষে। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা আহবায়ক শাহাদাত হোসেন সাবু পাটোয়ারী।
‎এসময় তিনি বলেন,  দেশের কোন অপশক্তি মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন স্বার্বোভৌমত্বকে ভুলোন্ঠিত করতে না পারে, সেজন্য মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন ও ধারন করে মুক্তিযোদ্ধার সন্তানরা ঐক্যবদ্ধ হয়ে দেশের  জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। মুক্তিযোদ্ধার সন্তান এই কমিটি করার মূল কারণ ও লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা যারা দুনিয়াতে বেঁচে থাকব না তোমরাই আমাদের এই মুক্তিযোদ্ধার সন্তান হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হবে। আমাদেরকে স্মরণ করতে হবে, আমরা মুক্তিযুদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তোমরাও এই কমিটির মাধ্যমে যুগ, যুগ ধরে,প্রজন্ম থেকে প্রজন্মকে ধরে রাখতে হবে।
‎
‎উপজেলা মুক্তিযুদ্ধা সন্তান সংসদ কমিটির আহবায়ক কাজল পাটোয়ারী রাজুর সভাপতিত্বে ও মুক্তিযুদ্ধা সন্তান সংসদের সদস্য সচিব মো: আলী আক্কাস মিজির সঞ্চালনায়, প্রধান বক্তা ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবু তাহের।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন পাটোয়ারী, ফরিদগঞ্জ মুক্তিযোদ্ধার সন্তান কমিটির যুগ্ন আহবায়ক আহসান হাবীব নেভি। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম খান, মোঃ উজ্জ্বল পাটোয়ারী, মোঃ মোশারফ হোসেন, মামুনুর রশিদ সম্রাট প্রমূখ।
‎এ সময় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য গন উপস্হিত ছিলেন।
‎

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।