খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

হবিগঞ্জে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ রোপণ মেলা-২০২৬

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
হবিগঞ্জে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ রোপণ মেলা-২০২৬

বৃক্ষ রোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে শুরু হয়েছে সাতদিন ব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা – ২০২৬ উদ্বোধন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সমপ্রাসারণের লক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসন ও সিলেট বন বিভাগের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১ টায় কর্মসূচি শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে নিমতলা থেকে একটি বিশাল বর্ণাঢ্য র ্যালি বের হয়। র ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিমতলা এসে সমাগম হয়ে শেষ হয়। পরে সেখানে আনুষ্ঠানিক ভাবে বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড.জি এম সরফরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ তারেক রহমান , সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান । উদ্বোধনী শেষে অতিথিরা মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর মধ্যে ১৫ টি স্টলে বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধী ও ফুলের গাছ প্রদর্শন ও বিক্রির করা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের বৃক্ষ রোপণের গুরুত্ব তুলে ধরতে সচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ বলেন , প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছর দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যে বাস্তবায়নের অংশ হিসেবেই এই বৃক্ষ রোপণ অভিযান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে অত্যন্ত একটি করে গাছ লাগানোর পাশাপাশি তার পরিচর্যা ও নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন , বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, অর্থ নৈতিক উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষ কে স্বতঃস্ফুর্ত ভাবে বৃক্ষ রোপণ কর্মসূচীতে অংশ নেওয়ার আহবান জানান তিনি। এই মেলাটি আগামী সাতদিন চলবে। প্রতিদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত দর্শনার্থীরা বিভিন্ন প্রজাতি গাছ সংগ্রহের পাশাপাশি বন বিভাগের কর্মকর্তাদের কাছ হতে গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক সঠিক পরামর্শ গ্রহণ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা – কর্মচারী, পুলিশ প্রশাসন , সরকারি বিভিন্ন দপ্তর, বেসরকারি দপ্তর , শিক্ষা প্রতিষ্ঠান , বীর মুক্তি যোদ্ধা , রাজনৈতিক ব্যক্তি বর্গ, সুশীল সমাজ , পরিবেশ বাদী সংগঠন , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।