খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রামে এক টিউবে চলবে কর্ণফুলী টানেল, যানচলাচলে থাকছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
চট্টগ্রামে এক টিউবে চলবে কর্ণফুলী টানেল, যানচলাচলে থাকছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা

চট্টগ্রামের কর্ণফুলী টানেল নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আগামী চার রাত বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা চালু থাকবে বলে জানানো হয়েছে। গতকাল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ সময়ে টানেলের দুটি টিউবের পরিবর্তে একটি টিউব ব্যবহার করে উভয়মুখী যান চলাচল পরিচালনা করা হবে। এতে যানবাহনের চাপ বেশি থাকলে চালক ও যাত্রীদের সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত টানেলের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় ‘পতেঙ্গা-আনোয়ারা’ অথবা ‘আনোয়ারা-পতেঙ্গা’ রুটের যেকোনো একটি টিউব দিয়ে বিকল্পভাবে উভয় দিকের যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে।

 

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহনের সংখ্যা বেশি হলে টানেলের দুই প্রান্তে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সে ক্ষেত্রে ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চালক ও যাত্রীদের ধৈর্য ধরার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।