খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চাঁদপুর শিক্ষা প্রকৌশল (ইইডি) নতুন নির্বাহী প্রকৌশল মোজাহিদুল ইসলাম

আলমগীর বাবু, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ণ
চাঁদপুর শিক্ষা প্রকৌশল (ইইডি) নতুন নির্বাহী প্রকৌশল মোজাহিদুল ইসলাম

চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোজাহিদুল ইসলাম আলিফ। সোমবার (২৭ জুলাই) দুপুরে তিনি বিদায়ী নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফের কাছ থেকে দাপ্তরিক দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব গ্রহণের মাধ্যমে মোজাহিদুল ইসলাম আলিফ চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে চাঁদপুরে বদলি করা হয়।
চাঁদপুরে যোগদানের আগে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা জোনে নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষা অবকাঠামো উন্নয়ন, নির্মাণ ও সংস্কার প্রকল্প বাস্তবায়নে তাঁর উল্লেখযোগ্য অভিজ্ঞতা রয়েছে।
দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় মোজাহিদুল ইসলাম আলিফ বলেন, সরকার তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে পালনে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি শিক্ষা অবকাঠামো উন্নয়নসংক্রান্ত সব কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা কররেন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে চাঁদপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চলমান এবং নতুন উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন আরও গতিশীল ও কার্যকর হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।