খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

রাজশাহী মোহনপুরে বেকার নারীদের বিনামূল্যে টেইলরিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মোস্তাফিজুর রহমান রানা
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
রাজশাহী মোহনপুরে বেকার নারীদের বিনামূল্যে টেইলরিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে রাজশাহীর মোহনপুরে ২০ জন বেকার নারীর আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৩ মাস মেয়াদি বিনামূল্যে টেইলরিং এন্ড ড্রেস মেকিং প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলার কেশরহাটস্থ শাপলা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সঈদ আলী রেজা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া।

শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ মোহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ বেকার নারীদের স্বাবলম্বী করতে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নেই।

সংস্থা সূত্রে জানা যায়, সম্পূর্ণ বিনামূল্যে অনাবাসিক এই প্রশিক্ষণে ২০ জন নারী অংশ নিচ্ছেন। তিন মাসের প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন, কাপড় ও প্রয়োজনীয় সরঞ্জাম বিনামূল্যে দেওয়া হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।