খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

চট্টগ্রাম প্রোগ্রেসিভ ওয়েস্ট লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম অফিস
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ
চট্টগ্রাম প্রোগ্রেসিভ ওয়েস্ট লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম নগরীর টাউন হলে লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ ওয়েস্ট (ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশ)-এর উদ্যোগে বার্ষিক দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ, সংবর্ধনা, মানবিক সহায়তা প্রদান এবং নতুন সদস্য গ্রহণ অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্লাবের ২০২৫-২০২৬ সেবাবর্ষের বিদায়ী সভাপতি লায়ন ছোটন বড়ুয়া এমজেএফ নতুন সেবাবর্ষের (২০২৬-২০২৭) নবনির্বাচিত সভাপতি লায়ন সুমল বড়ুয়া এমজেএফ-এর নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর সম্মানীয় ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ। অনুষ্ঠানটির উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট গভর্নরের সিনিয়র অ্যাডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া পিএমজেএফ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মানীয় ১ম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কার সিদ্দিকী পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪-এর ক্যাবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন আহমেদ এবং ক্যাবিনেট ট্রেজারার লায়ন জিল্লুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোন চেয়ারপারসন লায়ন স্বরূপ বিকাশ বড়ুয়া, লায়ন সুকান্ত বড়ুয়া এবং লায়ন কেমি বড়ুয়া। অনুষ্ঠানে গ্লোবাল অ্যাকশন টিম (জিএটি) কো-অর্ডিনেটর মনোনীত হওয়ায় লায়ন প্রফেসর ববি বড়ুয়াকে ক্লাবের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে ডিস্ট্রিক্ট গভর্নর টিমকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।

 

সম্মানিত ডিস্ট্রিক্ট গভর্নরের উপস্থিতিতে ক্লাবের পক্ষ থেকে মানবিক ও সামাজিক সহায়তার অংশ হিসেবে বিভিন্ন খাতে আর্থিক চেক বিতরণ করা হয়। এর মধ্যে আবরখিল অমিতাভ হাই স্কুলে ‘লায়ন আদর্শ কুমার বড়ুয়া ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ১ লক্ষ টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এছাড়া চিকিৎসা সহায়তার জন্য একজন ক্যান্সার রোগীকে ১ লক্ষ টাকা ও একজন হৃদরোগীকে ৫০ হাজার টাকার চেক এবং বন্যা কবলিত এলাকার মানুষের সহায়তায় ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। একই আয়োজনে লায়ন্স ক্লাবের যুব সংগঠন ‘লিও ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ ওয়েস্ট’-এর বার্ষিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদায়ী সভাপতি লিও সুস্মিতা বড়ুয়া পূর্ণা নবনির্বাচিত সভাপতি লিও বাবলি বড়ুয়ার নিকট আনুষ্ঠানিকভাবে ক্লাবের দায়িত্ব হস্তান্তর করেন।

 

অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট গভর্নর টিমের সদস্যবৃন্দ, জিএটি টিমের সদস্যবৃন্দ, সিনিয়র লায়ন নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন স্বনামধন্য সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল এবং সচিব লায়ন রনি কুমার বড়ুয়া অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সমন্বয় করেন। জাতীয় সঙ্গীত পরিবেশন, লায়ন্স শপথমন্ত্র পাঠ ও অতিথিদের বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ বর্ণাঢ্য আয়োজনে নতুন সদস্যদের লায়ন্স ক্লাবে অন্তর্ভুক্তিকরণ, কালচারাল নাইট, ফেলোশিপ এবং সান্ধ্যভোজের আয়োজন করা হয়।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।