খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলাম সরোয়ারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
সামাজিক যোগাযোগ মাধ্যমে গোলাম সরোয়ারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর সদর উপজেলার ১১ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক চৌকিদারের দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে দাবি করে সংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মো. গোলাম সরোয়ার।

রবিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০ জুলাই রাতে ইউপি সদস্য ফারুক চৌকিদারের ওপর হামলার ঘটনায় তিনি কোনোভাবেই জড়িত নন। ঘটনার সময় তিনি পটুয়াখালী সরকারি কলেজ রোডে অবস্থিত নিজের ব্যবসা প্রতিষ্ঠান ‘সাহাল ফার্মেসি’তে অবস্থান করছিলেন।
তিনি অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউপি সদস্য ফারুক চৌকিদার একটি অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তার নাম উল্লেখ করে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। অথচ ওই ঘটনার বিষয়ে দায়ের করা এজাহারে তার নাম নেই। তিনি বলেন, “আমি যদি ঘটনার সঙ্গে সম্পৃক্ত না হই, তাহলে কেন আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হলো, সেটি তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, মামলার এজাহারে যাদের আসামি করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজন ঘটনার সময় ঘটনাস্থলে ছিলেন না। তিনি বলেন, পঞ্চম আসামি তাসিন চৌকিদার ঢাকায় কর্মস্থলে ছিলেন, ষষ্ঠ আসামি জসিম চৌকিদার পণ্যবাহী ট্রাক নিয়ে বাইরে ছিলেন, সপ্তম আসামি হুমায়ুন চৌকিদার যাত্রী নিয়ে মোটরসাইকেলে পটুয়াখালীর পথে ছিলেন এবং অষ্টম আসামি ইউনুচ চৌকিদারের বয়স ৬৫ বছরের বেশি।
লিখিত বক্তব্যে গোলাম সরোয়ার ইউপি সদস্য ফারুক চৌকিদারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও উত্থাপন করেন। তিনি দাবি করেন, ফারুক চৌকিদারের বিরুদ্ধে জমি দখল, বাজারের দোকান দখলসহ একাধিক অভিযোগ ও মামলা রয়েছে এবং অতীতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন। তবে এসব অভিযোগের পক্ষে তিনি সংবাদ সম্মেলনে কোনো প্রামাণ্য নথি উপস্থাপন করেননি।
সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে প্রচারিত বক্তব্যকে “মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন” দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান এবং বিষয়টির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো গোলাম সরোয়ারের ব্যক্তিগত দাবি। এ বিষয়ে ইউপি সদস্য মো. ফারুক চৌকিদারের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।