মাগুরার শ্রীপুরে কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরে কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“পুলিশই জনতা,জনতাই পুলিশ” মাদক, জুয়া, নারীর প্রতি সহিংসতা, সামাজিক সহিংসতা, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধ সহ আইন শৃঙ্খলা বিয়ষক
কমিউনিটি পুলিশিং সভা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩ জুলাই শ্রীপুর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে শ্রীপুর থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়ার সভাপতিত্বে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা,পুলিশ সুপার,মাগুরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান্দার খায়রুল হাসান, পিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম আন্ড অপস্),মাগুরা, নিশাত আল নাহিয়ান,সহকারী পুলিশ সুপার, শালিখা সার্কেল,মাগুরা ও অতিরিক্ত দায়িত্বে সদর সার্কেল,মাগুরা,মুন্সি রেজাউল করিম, সহ সভাপতি,কমিউনিটি হপুলিশিং ফোরাম শ্রীপুর থানা,মাগুরা, খন্দকার আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং ফোরাম, শ্রীপুর থানা,মাগুরা।
এ এস পি বাপ্পি কুমার দাশ এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম জোয়ার্দার , সাবেক সভাপতি উপজেলা বিএনপি শ্রীপুর,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, সহ-সভাপতি,মনোরঞ্জন সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক, ড.মুসাফির নজরুল, প্রচার সম্পাদক, মোঃ মাসুদ মজুমদার, মোঃখলিলুর, রহমান মোছাঃ নারগিস সুলতানা,ও মেহেদি হাসান অন্তর সদস্য কমিউনিটি পুলিশিং ফোরাম শ্রীপুর থানা,সহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক,ও ফোরামের সকল ইউনিয়নের সভাপতি,সেক্রেটারি সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
প্রধান অতিথি বলেন মাদক ও জুয়ার ব্যাপারে কঠোর হুশিয়ারি বার্তা প্রদান করেন। তিনি এলাকার আইন শৃংখলার রক্ষার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন শুধু মাত্র পুলিশ বাহিনী দিয়েই হবে না।পুলিশের পাশাপাশি সমাজের সকলকে এগিয়ে এসে সহোযোগিতা করতে হবে তবেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।



আপনার মতামত লিখুন