খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মাদক কারবারিদের কে একঘরে করার হুঁশিয়ারি এলাকাবাসীর

মো আব্দুল বাতেন বাচ্চু
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
মাদক কারবারিদের কে একঘরে করার হুঁশিয়ারি এলাকাবাসীর

গাজীপুরর শ্রীপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্থানীয় গ্রামবাসী। মানববন্ধন থেকে বক্তারা মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট বা একঘরে করার হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামে শ্রীপুর-গফরগাঁও আঞ্চলিক সড়কের ভেকু মার্কেট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ঐক্য ফাউন্ডেশন। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংগঠনের সভাপতি মো. মারুফ হোসেন বলেন, ‘মাদকের ভয়াবহতা আজ স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। আজকের পর থেকে আমাদের এলাকায় কাউকে মাদক ব্যবসা বা মাদক সেবন করতে দেওয়া হবে না। প্রয়োজনে মাদক কারবারিদের একঘরে করা হবে। যুবসমাজকে রক্ষা করতে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

মানববন্ধনে মোবাশ্বের জুয়েল বলেন, ‘মাদকের ভয়াবহতা ক্যানসারের চেয়েও দ্রুত সমাজে ছড়িয়ে পড়ে। এতে শুধু একজন ব্যক্তির নয়, পুরো সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় আমরা আজ এক কাতারে দাঁড়িয়েছি। মাদক কারবারিদের এ ব্যবসা ছাড়তে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে সামাজিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপি নেতা আতাউর রহমান আতা বলেন, ‘মাদক কারবারিদের মাদক ব্যবসা ছাড়তে হবে, অন্যথায় এলাকা ছাড়তে হবে।’ তিনি আরও বলেন, কেউ মাদক কারবার চালিয়ে গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।

কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন মণ্ডল বলেন, ‘এটাই আমাদের শেষ সতর্কবার্তা। মাদক ব্যবসা ও মাদক সেবন বন্ধ করতে হবে। তা না হলে সামাজিক আন্দোলন ও সামাজিক শাস্তির মাধ্যমে কঠোর অবস্থান নেওয়া হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন দাদন মীর, সংরক্ষিত নারী সদস্য পারভীন আক্তার নিশিসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক নারী-পুরুষ।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।