খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

ঢাকা পৌঁছেছে রোমে আটকে পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইট

বাদশা মিয়া
প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
ঢাকা পৌঁছেছে রোমে আটকে পড়া বাংলাদেশ বিমানের ফ্লাইট

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের ২৫৯ যাত্রী অবশেষে দেশে ফিরেছেন। রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বেলা ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে কারিগরি ত্রুটি সারানোর পর রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বিমানের বিজি-৩০৬ ফ্লাইটটি।

বৃহস্পতিবার কানাডার টরন্টো থেকে ২৫৯ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। শুক্রবার জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমে অবতরণের পর উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে।

প্রায় আট ঘণ্টা চেষ্টা করেও ত্রুটি সারানো সম্ভব না হওয়ায় ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয়।

পরে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নেওয়া হয়। তবে বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় অনেক যাত্রীকে বিমানবন্দরেই দীর্ঘ সময় অবস্থান করতে হয়।

একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সবার জায়গা হয়নি। ফলে কয়েকজনকে মেঝে ও চেয়ারে রাত কাটাতে হয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থানের কারণে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের অনেকে ভোগান্তিতে পড়েন। খাবার পেতে দেরি এবং লাগেজে থাকা প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন সময়মতো ব্যবহার করতে না পারার অভিযোগও করেন কয়েকজন যাত্রী।

পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে প্রকৌশলী দল রোমে পাঠানো হয়। শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে দলটি রোমে পৌঁছে উড়োজাহাজটির মেরামতকাজ শুরু করে।

মেরামত শেষে উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী হলে রবিবার রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। অবশেষে বেলা ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর মধ্য দিয়ে কয়েক দিনের ভোগান্তির অবসান হয় যাত্রীদের।

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।