ধোবাউড়ায় বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাইফুর রহমান
ময়মনসিংহের ধোবাউড়ায় বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাইফুর রহমান। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। এ সময় সরকারি সেবার মান, দাপ্তরিক কার্যক্রম ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।
পরিদর্শনের অংশ হিসেবে দুধনই থেকে কলসিন্দুর সড়কের পাশে তালগাছ রোপণ কর্মসূচির উদ্বোধন, দুধনই বাজারে মাদকবিরোধী আলোচনা সভায় অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক। পরে দক্ষিণ মাইজপাড়া ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।
এছাড়া কালিকাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুর রহমান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সালমান ওমর রুবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।



আপনার মতামত লিখুন