মনোহরদী প্রেস ক্লাবের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
নরসিংদীর মনোহরদী প্রেস ক্লাবের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আরিফ, পৌর বিএনপির আহ্বায়ক বদরুল ইসলাম মোল্লা বাবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর যুবদলের আহ্বায়ক সামাদ আকন্দ বকুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শিপন এবং মনোহরদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আকন্দ।
এ ছাড়া মনোহরদী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ও ইসমাইল হোসাইন খান, সহসভাপতি তাজুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক সুজন বর্মণ, কোষাধ্যক্ষ রায়হান উদ্দিন বাচ্চু, কার্যনির্বাহী সদস্য মোসাদ্দেক হোসেন খান, কামরুল ইসলাম ও মো. আ. কুদ্দুস, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রাকিব হাসান, সাধারণ সম্পাদক ইমরান ইসহাক রানাসহ প্রেস ক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নতুন ভবন নির্মাণের ফলে মনোহরদী প্রেস ক্লাবের সাংগঠনিক ও সাংবাদিকতা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের পেশাগত কাজের জন্য একটি উন্নত ও উপযোগী পরিবেশ তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।



আপনার মতামত লিখুন