খুঁজুন
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২ আশ্বিন, ১৪৩৩

মনোহরদীতে নবাগত ইউএনওর অঙ্গীকার—জনসেবায় সাংবাদিকদের সহযোগিতা চান

মোঃ আঃ কুদ্দুস
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
মনোহরদীতে নবাগত ইউএনওর অঙ্গীকার—জনসেবায় সাংবাদিকদের সহযোগিতা চান

নরসিংদীর মনোহরদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ও ইসমাইল হোসাইন খান, সহসভাপতি তাজুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক সুজন বর্মণ, সাংগঠনিক সম্পাদক বাকি বিল্লাহ, আসাদুজ্জামান নূর, কামরুল ইসলাম, মাহবুবুর রহমান সোহেল, মোবারক হোসেন, মোঃ আঃ কুদ্দুস সহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

সভায় মনোহরদী প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে মনোহরদীর উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন সাংবাদিকরা।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের পরামর্শ নিয়ে কাজ করতে চান তিনি।

তিনি বলেন, উপজেলা পরিষদ এলাকার সৌন্দর্যবর্ধন, বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং সড়ক সংস্কারসহ উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করেন তিনি।

ইউএনও আরও বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় থাকলে জনগণের সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব। তাই মনোহরদীর উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি

গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

আলমগীর হোসেন
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গজারিয়ায় দূর্ভোগ লাগবে সাঁকো নির্মাণ করে দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ষার পানিতে পায়ে হাটার পথ ডুবে যাওয়ায় চরম দূর্ভোগে পরেছিল ২০টিরও অধিক পরিবার। এ পরিবার গুলোর স্কুল,কলেজ, ও মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াতে বিড়ম্বনায় পড়ছিল, কর্মজীবী ‘রা প্রায় আধা কিলোমিটার পথ পেয়ে হেটে কর্মস্থলে থেকে বসত বাড়িতে আশা যাও করতে হতো। তাদের এই দুর্ভোগ লাগবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন আসন্ন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু।

 

জানা যায় তাঁর উদ্যোগ ও নিজস্ব অর্থায়নে উপজেলার বালুয়াকান্দী ডাঃ আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজের পশ্চিম পার্শ্বে তাঁর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কালভার্টের পাশে বালুয়াকান্দী পশ্চিম পাড়া বায়তুল নুর জামে মসজিদের পাশ দিয়ে প্রায় ১০০ মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে,শুক্রবার দিনব্যাপী স্বেচ্ছাশ্রমে এই সাঁকো নির্মাণ করেন স্থানীয়’রা।

সরেজমিনে দেখা যায়,উপজেলার বালুয়াকান্দী ইউনিয়ন এর প্রধান সড়ককের পার্শ্বে সংযোগ সড়ক না থাকায় পায়ে হাটার পথ তলিয়ে গেছে, পাশেই মসজিদ,মাদ্রাসা,হাই স্কুল অদূরে প্রাথমিক বিদ্যালয়।

বিষয়টা নিয়ে স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন বলেন, পায়ে হাটার পথ ডুবে যাওয়ার পর থেকেই আমরা এখানে বসবাস করা পরিবার গুলো দূর্ভোগে পরেছিলাম,লাভলু ভাই সাঁকো নির্মাণ করে দেওয়ায় আমাদের সেই দূর্ভোগ লাগব হয়েছে।

মাদ্রাসা ছাত্র আরাফাত, মাহাদী, বলেন,রাস্তা ডুবে যাওয়ায় দুই মিনিট এর পথ আধা ঘন্টা ঘুরে মাদ্রাসায় আসতে হতো এখন সাঁকো নির্মাণ করে দেওয়ায় সহজেই আবার আসা যাওয়া করা যাচ্ছে।

এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নাজিম লাভলু বলেন,আমি প্রতিশ্রুতি না,কাজে বিশ্বাসী।মানুষের দূর্ভোগের খবর পেয়েই সাঁকো নির্মাণের উদ্যোগ গ্রহণ করি,সুযোগ পেলে এখানে সংযোগ সড়ক নির্মাণ করে দিব।